আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও এলাকার কর্মকারপাড়া মোড়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যামাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহূত পাইপ ও গ্যাসলাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাসের সহায়তায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ১৪টি স্পটে বিভক্ত করা হয়েছে। এখন থেকে ঐ সব স্পটে নিয়মিত অভিযান চালানো হবে। অভিযান চলাকালে তিতাস গ্যাসের সোনারগাঁও জোনাল অফিসের উপব্যবস্থাপক মো. মেজবাউর রহমান উপস্থিত ছিলেন।
