গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা আজ বুধবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।