গাজীপুরে ফোম তৈরির কারখানায় আগুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে ‘আল রাজি পলিমার ইন্ডাস্ট্রি’ নামে ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।