করোনার প্রাদুর্ভাবে অধিকাংশ নিম্নআয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তার মধ্যে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। হাজারো সিন্ডিকেটের বেড়াজালে প্রতিনিয়ত এসব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের দাম চলে যাচ্ছে মানুষের নাগালের বাইরে। সরকারের কাছে বিনীত আহ্বান জানাব—এই সমস্ত সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। ভারত পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। যার ফলে পেঁয়াজের দাম আরো বেড়ে যেতে পারে। তাই নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঠেকান।
আবদুর রউফ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
