চট্টগ্রামে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ১৭৭ জনকে আসামি করে মামলা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

চট্টগ্রামে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন সোহেলের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মহিউদ্দিনের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি সাবের আহমেদ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া মামলার এজাহারে জাতীয় পার্টির স্থানীয় নেতা ওসমান খানসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, চাঁদাবাজিতে অতিষ্ঠ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও জনতার পিটুনিতে মহিউদ্দিন সোহেল মারা যায়।