বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের সাক্ষাত্কার দিতে এসে ৭ শিক্ষার্থী আটক হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাক্ষাত্কার চলাকালীন তারা আটক হন।
আটককৃত শিক্ষার্থীরা হলেন- ঠাকুরগাঁও’র শাফিন আহমেদ গাজীপুর কাপাসিয়ার হাবিবুর রহমানের ছেলে এস এম নাইম, নীলফামারী কিশোরগঞ্জের মারুফ হাসান, গাজীপুর শ্রীপুরের রাকিবুল ইসলাম শান, টাঙ্গাইল গোডাউন বাজারের শাহরিয়ার ইসলাম, টাঙ্গাইল সদরের শোয়েব হাসান, শেরপুরের মধ্যশ্রেরীর রাহাত মজুমদার।
