চট্টল শার্দুল এক দফার প্রবক্তা চট্টলার সন্তান, মরহুম জননেতা এম.এ. আজিজ এর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় হালিশহরস্থ মরহুমের কবরে দোয়া ও ফাতিহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
