শোক সংবাদ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৬

শাহ্জাহান কবির

প্রবীণ উন্নয়ন কর্মী এশিয়া ফাউন্ডেশন-এর সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির-এর স্বামী শাহ্জাহান কবির গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কিডনি রোগের কারণে তিনি দীর্ঘদিন চিকিত্সাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, দুই ছেলে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

 তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একশনএইড বাংলাদেশ, এশিয়া ফাউন্ডেশন, আইএনজিও ফোরাম, নারী পক্ষ, ঢাকা থিয়েটারসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। ৮ জানুয়ারি বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শাহজাহান কবিরের মরদেহ দাফন করা হয়।

মখলিছুর রহমান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী মরহুম মখলিছুর রহমান তালুকদার এর স্ত্রী এবং দৈনিক ইত্তেফাক-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর শাশুড়ি মিসেস রোকেয়া বেগম (৮০) ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... ..রাজেউন)। গত বুধবার ইস্ট লন্ডন জামে মসজিদে নামাজে জানাজার পর তাকে গার্ডেন অব পিস গোরস্তানে দাফন করা হয়। তিনি এক কন্যা, তিন পুত্র, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মোসাম্মত্ আছিয়া বেগম

দৈনিক সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসা বাবুর মা মোসাম্মত্ আছিয়া বেগম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও ৬ কন্যা রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় নামাজে জানাজা শেষে এরশাদ নগর কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বুধবার রাত সাড়ে ১১টায় টঙ্গীর দত্তপাড়া কফিলউদ্দিন রোড মকবুল ভিলায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

ফুলজান বিবি

যশোর সংবাদপত্র এজেন্ট ব্যবসায়ী মো: ইজাহার আলীর মা ফুলজান বিবি (১০০) ৯ জানুয়ারি  নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ী সদর উপজেলা ডাকাতিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার বড় ছেলে সবার কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেছেন।