এবার কৃত্রিম সালোকসংশ্নেষণের যন্ত্র উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। গাছ যেমন সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে শক্তি উত্পাদন করে, এটাও তা-ই করে। এ যন্ত্রটি চালাতে আলাদা করে বিদ্যুত্শক্তি ব্যয় হয় না। স্বয়ংক্রিয় এই যন্ত্র থেকে যে জ্বালানি তৈরি হয় তা সংরক্ষণ করা যায়। এই যন্ত্র তৈরি করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা যন্ত্রটি তৈরিতে অত্যাধুনিক ‘ফটোশিট’ প্রযুক্তি ব্যবহার করেছেন। গাছ সালোকসংশ্নেষণের মাধ্যমে তৈরি করে অক্সিজেন এবং শর্করা। তবে এই যন্ত্রটি তৈরি করে অক্সিজেন ও ফরমিক অ্যাসিড। বিজ্ঞানীরা বলছেন, এই ফরমিক অ্যাসিডকে সরাসরি জ্বালানি হিসেবে বিশেষ ধরনের জেনারেটরে ব্যবহার করা যায়। পাশাপাশি একে রূপান্তর করা যায় হাইড্রোজেনেও, যা খুবই উন্নতমানের জ্বালানি। এই তারহীন যন্ত্রটিকে আরও উন্নত করে এবং আকারে বড় করে বিভিন্ন খামারে শক্তির উস হিসেবে ব্যবহার করা যাবে।
