ঈশপের গল্প

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

এক দেবদারুগাছ আর কাঁটাগাছের ঝোপে কথা কাটাকাটি হচ্ছিল। অহংকার করে দেবদারু বলছিল, আমি কত লম্বা আর কত সুন্দর দেখেছিস? তাছাড়া আমার তক্তা দিয়ে লোকে তৈরি করে ঘরের ছাদ, জাহাজ আরো কত কী! আমার সঙ্গে তোর তুলনা?

কাঁটার ঝোপ বলল, তুমি যা বললে, তা সবই মেনে নিচ্ছি—কিন্তু কুড়াল আর করাত? এদের কথা তো একবারও বললে না? ওরা যখন তোমায় কাটে তখন নিশ্চয়ই মনে হয়, আমার এত বিশাল না হয়ে একটা কাঁটাগাছের ঝোপ হওয়াই ঢের ভালো ছিল।

 

মূল কথা : গণ্যমান্য ধনীর চেয়ে নগণ্য দরিদ্রের জীবনই  অধিকতর নিরাপদ