কর্দমাক্ত রাস্তায় দুর্ভোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে থাকা উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের গোড়াই-সখীপুর রোডসংলগ্ন কাইতলা-দড়ানিপাড়ার তিন কিলোমিটার সড়ক কাদামাটিতে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে আট থেকে ১০টি গ্রামের মানুষসহ বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা। সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম শামছু জানান, সামান্য একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় কাদাপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বরাদ্দ পেলে সড়কটির দ্রুত উন্নয়ন করা হবে।