ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলার পৌর এলাকার উত্তর কেরোয়া হাজিবাড়িতে মঙ্গলবার বিকালে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। প্রবাসী খোকন পাটওয়ারীর মেয়ে খুকু মনি (৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আশ্রাফ (৪) বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটির ভাসমান লাশ দেখে স্থানীয় মজিদিয়া ট্রাস্ট আইডিয়াল হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। দুটি শিশু খালাতো ভাইবোন ছিল। মৃত আশ্রাফের বাড়ি কড়ৈইতলী গ্রামের খান বাড়ি। সে খালার বাড়ি বেড়াতে এসেছিল।