জলঢাকায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা

জলঢাকায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুর দরগা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আক্কাস আলী (৬৫) গোলনা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত তারামুদ্দিনের ছেলে। গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির বলেন, আক্কাস আলী আমগাছের ডাল কাটতে গিয়ে মাটিতে পড়ে যান। তিনি গাছ কেটে জীবিকানির্বাহ করতেন।