মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ সদর বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে তাদের ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন ব্যবসায়ীদের এই জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন বলেন, পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
