চট্টগ্রাম অফিস
নগরীর পাহাড়তলীতে মালামাল নামানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজন ক্রেন অপারেটরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে ক্রেনটি। পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মারা যায় ক্রেন অপারেটর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করে।
