ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫টির বা ৫১ দশমিক ৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে এইচআর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, মঙ্গলবার এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৪৪ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯ দশমিক ৪৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৮ দশমিক ৮২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬ দশমিক ৯৩ শতাংশ, সিমটেক্সের ৬ দশমিক ৮৯ শতাংশ, সিটি ব্যাংকের ৬ দশমিক ৬৯ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬ দশমিক ৪০ শতাংশ, বিডিকমের ৫ দশমিক ৯০ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।
