পাকিস্তানে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

বিশ্বের ১২০টি দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখা যাবে। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই আইপিএল দেখানো হবে। কিন্তু ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে শুধু দেখা যাবে না পাকিস্তানেই। পুরো বিশ্বের প্রায় ১২০টি দেশে ভারতের এই মেগা টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হলেও পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেনি আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। তাই পাকিস্তানে এ বছরও আইপিএল লাইভ দেখা যাবে না। আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।