ইত্তেফাক রিপোর্ট
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মাতা শিরিয়া খানম (৮৪) গতকাল বুধবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
