সাংবাদিক নেতার বিরুদ্ধে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের মানহানি মামলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং তার স্ত্রী বেলকুচি পৌরসভা মেয়র আশানূর বিশ্বাস। গত মঙ্গলবার সিরাজগঞ্জ প্রথম সাব-জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিম হায়দার হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, বিবাদী ফেরদৌস হাসান বাদী দম্পতিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার এলাকা জবরদখলমুক্ত করা প্রসঙ্গে ২৯ জুলাই বাদীদের লিখিত নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়—বাদীরা তাদের জামাতার ছোট ভাই সাজ্জাদুল হক রেজাকে দিয়ে বেলকুচি পৌর এলাকার ক্যাবল নেটওয়ার্ক লাইন জবর দখল করে প্রায় ১ হাজার গ্রাহকের কাছ থেকে মাসিক দেড় লাখ টাকা করে ৭০ মাসে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা আদায় করেছেন। ঐ টাকা ফেরতের জন্য এবং ব্যবসায়ী এলাকা দখলমুক্ত করে বুঝিয়ে দেওয়ার জন্য বাদীগণকে নোটিশ দেওয়া হয়।