সুবর্ণচরে গণধর্ষণ

আরো দুই আসামির স্বীকারোক্তি, একজনের ৫ দিন রিমান্ড

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৩

জেলার সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্গায় ৩০ ডিসেন্বর দিবাগত মধ্যরাতে স্বামী ও সন্তানদের  বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণ  এবং বাড়িঘর ভাংচুরের  ঘটনার  আরো দুই  আসামি আদালতে স্বীকারোক্তিমুলক   জবানবন্দি দিয়েছেন। গতকাল   বৃহস্পতিবার    জেলার ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নবনীতা গুহ  ১৬৪ ধারায় এ মামলার  এজাহারভূক্ত রিমান্ডকৃত  আসামি  স্বপন ও  ইব্রাহিম খলিল বেচুর জবানবন্দি  রেকর্ড করেন। পরে তাদেরকে জেল হাজতে  পাঠিয়েছে আদালত। গতকাল একই আদালত  গ্রেপ্তারকৃত  অপর আসামী  মুরাদকে পাঁচদিনের রিমান্ড প্রদান করেন।

জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ  এ বিষয়টি নিশ্চত করে জানান,   আদালতে স্বপন ও  ইব্রাহিম খলিল বেচু এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আদালতের আগে এই দুইজন পুলিশের জিজ্ঞাসাবাদেও একই স্বীকারোক্তিমুলক  জবানবন্দি দিয়েছে। এর আগে ৭দিনে রিমান্ডে  নেয়া সাত আসামীর মধ্যে চার জন ও   গ্রেপ্তারকৃত  আরো দুইজনসহ   গতকাল পর্যন্ত  আদালতে ছয়জন তাদের স্বীকারোক্তিমুলক  জবানবন্দি প্রদান করেছে। অপর রিমান্ডকৃত  তিন আসামী  রুহুল আমিন.  হাছান আলী ভুলু ও বাদশা আলম বাসুকে  জিজ্ঞাসাবাদ  করা হচ্ছে  এবং   ঘটনার সঙ্গে  জড়িত অপর আসামী মুরাদকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে  পুলিশ সুপার জানান।