অর্থবছরের প্রথম ছয় মাস

চুল রপ্তানি করে দেড় কোটি ডলার আয়

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৫৬

মানুষের মাথার চুল রপ্তানি বাড়ছে। এ পণ্যটি রপ্তানি করে প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশ থেকে এক কোটি ৫১ লাখ মার্কিন ডলারের চুল রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশেরও বেশি। গত বছর একই সময়ে এ পরিমাণ ছিল এক কোটি ৯ লাখ ডলার। আর গত অর্থবছরের ১২ মাসে রপ্তানি আয় হয়েছিল দুই কোটি ৩০ লাখ ডলার।