উত্তরায় বহুতল ভবনের জানালার সানসেটে ঝুলন্ত শিশু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩

রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের পাঁচ তলার জানালার সানসেট থেকে মীম নামে এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার উত্তরা ২ নম্বর  সেক্টরের সোনারগাঁও এভিনিউ সড়কের  ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। সকাল ৭টায় পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজনের নজরে আসে। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।  খবর পেয়ে  উত্তরা পশ্চিম থানার একাধিক টিম ও উত্তরা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আধ ঘণ্টা অক্লান্ত চেষ্টায় শিশুটিকে জীবিত উদ্ধার করে।  

আরো পড়ুন : চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ে জড়িত ৮ জন গ্রেফতার

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার এসআই রায়হান জানান, ভবনের ভাড়াটিয়া মঞ্জুরুল আলমের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত মীম। উদ্ধারের পর থেকে শিশুটি অনেক কান্নাকাটি করছে। শিশু মীমকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/ইউবি