শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৮

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৫ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। অর ডিএসই শরিয়াহসূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে অংশ নেওয়া ১০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ২১০টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৪৭ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩৩ কোটি ৪৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৭ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৭১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। কমেছে ১৪৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।