বিক্রেতা ছিল না তিন কোম্পানির শেয়ারে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে বিক্রেতা ছিল না। গতকাল বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। মুন্নু সিরামিক, বিআইএফসি এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ার বিক্রেতাশূন্য ছিল।

জানা গেছে, বুধবার মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৫ দশমিক ৫০ টাকায়। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৪ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

বুধবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ দশমিক ২০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫ দশমিক ৫০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।

গত বুধবার জিএসপি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ দশমিক ৮০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫ দশমিক ৯০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।