শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার শিক্ষাসহ শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি প্রতিভা রায়, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সুজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বিএম কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক বিজন সিকদার এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক মাহমুদুন্নবী বিপুল প্রমুখ।