জাতীয় খেলা কাবাডি বা হা ডু ডু খেলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা ও পরস্পরের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে হা ডু ডু খেলা। গৈলা যুবসংঘের উদ্যোগে বুধবার বিকালে গৈলা ইউনিয়নের বড়ইতলা বালুর মাঠে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে বড়ইতলা একাদশ বনাম শরিফাবাদ একাদশ। এ সময় নারী-পুরুষসহ সকল সব দর্শনার্থীরা খেলা উপভোগ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, আবুল বশার সরদার প্রমুখ। খেলায় শরিফাবাদ একাদশ গৈলা একাদশকে হারিয়ে শিরোপা জয় করে।
