শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রুবেল শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকার মৃত ছুরত আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন জানান, একটি মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।