বাউফলে খাদ্যবান্ধব কর্মসূচির ডিও নিতে ১ হাজার টাকা!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

বাউফলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডেলিভারি অর্ডার (ডিও) নিতে ১ হাজার টাকা করে উেকাচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য বাউফল উপজেলায় মোট ৪০ জন ডিলার রয়েছেন। আর এই কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ১৯ হাজার ২৩২ জন। প্রত্যেক ডিলার ট্রেজারি চালানের মাধ্যমে চালের মূল্য পরিশোধের পর উপজেলা খাদ্য কর্মকর্তার কাছ থেকে ডেলিভারি অর্ডার নিয়ে থাকেন। ঐ ডেলিভারি অর্ডার নেওয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান প্রত্যেক ডিলারের কাছ থেকে ১ হাজার টাকা করে উেকাচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ধুলিয়া ইউনিয়নের আলমাস হাওলাদার, মদনপুরা ইউনিয়নের নিজাম উদ্দিন ও নাজিরপুরের সিরাজ মেম্বারসহ একাধিক ডিলার মৌখিক অভিযোগে বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা ১ হাজার টাকা হারে উেকাচ আদায় করছেন। এছাড়া খাদ্যগুদাম থেকে চাল ডেলিভারি নেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়।

অবশ্য উেকাচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত এ অভিযোগ সত্য নয়। অপপ্রচার মাত্র।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।