পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ড. মোহাম্মদ সাদিকের বিদায় উপলক্ষ্যে গতকাল কমিশন ভবনের ৭১ মিলনায়তনে এক অবসর অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কমিশন চত্বরে প্রতিষ্ঠিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী চেয়ারম্যান।

এরপর তিনি মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত শহিদ কর্মচারীদের স্মরণে কমিশন চত্বরে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী’ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা/ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। প্রধান বিচারপতির কাছ থেকে শপথ শেষে আগামী রবিবার অথবা সোমবার তিনি দায়িত্ব নিতে পারেন।