রূপগঞ্জে সাংবাদিকদের এএসপি ও ওসির কলম উপহার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে কলম তুলে দেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল মাহিন ফরাজী ও রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. মকবুল হোসেন। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, ওসি মাহমুদুল হাসান, সাংবাদিক হানিফ মোল্লা, ইমদাদুল হক দুলাল, আনিছুর রহমান, মাসুদ ভুঁইয়া, কাউছার আহমেদ, রুবেল মাহমুদ, শায়েল মাহমুদ প্রমুখ। সভায় ভুয়া, হলুদ ও উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিকতা পরিহার করে সুষ্ঠু, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য রূপগঞ্জের সব সাংবাদিকের প্রতি তারা আহ্বান জানান।