ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হতে যাচ্ছে প্যারিসের প্রথম ‘ন্যুড’ রেস্তরাঁ ‘ও’ন্যাচারেল’। ক্রমাগত আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই রেস্তরাঁর মালিকরা। ২০১৭ সালের নভেম্বরে এই অভিনব রেস্তরাঁ চালু করেন ফ্রান্সের যমজ দুই ভাই-বোন মাইক ও স্টেফানে সাডা। মানুষকে ‘ন্যুড’ অবস্থায় খাবার উপভোগ করতে দেওয়ার সুযোগ করে দিতেই এই অভিনব উদ্যোগ শুরুর দিকে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। এই রেস্তরাঁয় গ্রাহকদের জন্য আলাদা একটি ঘর থাকতো। সেখানে নির্দিষ্ট লকারে নিজেদের জামা-কাপড়ের সঙ্গেই নিজেদের মোবাইল ফোনও রেখে আসতে হতো সবাইকে। এছাড়া রেস্তরাঁর ভেতরে ছিল না ছবি তোলার অনুমতি। যদিও এই রেস্তরাঁর ওয়েটাররা খাবার পরিবেশন করতেন পোশাক পরেই। এ নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল। —আনন্দবাজার পত্রিকা
