চীনের ইস্পাত শিল্পে ধস

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

চলতি বছরের শুরু থেকেই নোভেল করোনা ভাইরাসের কারণে ইস্পাত রপ্তানিতে ধস নেমেছে চীনে। বর্তমানে ভাইরাসের প্রকোপ কমলেও ইস্পাত রপ্তানিতে সুদিন ফেরেনি। চলতি বছরের প্রথম আট মাসে চীনের ইস্পাত রপ্তানি আগের বছরের তুলনায়               ১৯ শতাংশ কমে সাড়ে ৩ কোটি টনে নেমে এসেছে। অথচ একই সময়ে ইস্পাত আমদানি বেড়েছে ৬০ শতাংশ। এ বছরের আগ পর্যন্ত চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উত্পাদনকারী এবং রপ্তানিকারক দেশ।