কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার শাহ আলমের বাড়ি কটিয়াদী উপজেলার নন্দীপুর গ্রামে। এ সময় তার কাছ থেকে ৫০৫ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, সে দীর্ঘদিন যাবত্ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।