কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় শুক্রবার দুপুরে কুয়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুবাইতা জান্নাত আফরাহ (আড়াই বছর)। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঙ্গিপাড়ার মোহাম্মদ ইলিয়াছ মেম্বারের বাড়ির মহিউদ্দিনের মেয়ে। সুবাইতার চাচা আবুল কালম আজাদ বলেন, সে বাড়ির পাশে কুয়ার পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সুবাইতাকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর কুয়ার মধ্যে লাশ ভাসতে দেখে।