স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি) ইংরেজি বিভাগে একটি এবং রসায়ন বিভাগে দুটি অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ইংরেজি বিভাগের ল্যাংগুয়েজ ল্যাব এবং রসায়ন বিভাগের অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব উদ্বোধন করেন বেরোবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহ্সীনা আহ্সান, সহকারী অধ্যাপক মো. আলী রায়হান সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
