করোনা মহামারির এই সময়ে ফুটবল শুরুর সময়ে বলা হচ্ছিল, স্বাস্থ্যবিধি মেনে খেলতে হবে। জার্মানির নিচের স্তরের এক দল, এসজি রিপডর্ফ এই স্বাস্থ্যবিধি পুরোটা মেনেই খেলতে নেমেছিল। আর তাতেই এসভি হোল্ডেনস্টেটের বিপক্ষে ৩৭টি গোল হজম করতে হয়েছে তাদের। রিপডর্ফের খেলোয়াড়রা করোনার সময়ে মাঠে নামতেই আপত্তি করছিলেন। অবশেষে বুঝিয়ে সুজিয়ে সাত জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছেন কর্মকর্তারা। তারাও আবার প্রতিপক্ষের কাছেও যাননি। বল নিয়ে এগোতে দেখলে উলটো দিকে চলে গেছেন। ফলে একের পর এক গোল হয়েছে এবং তারা দেখেছেন। অবশ্য এই ম্যাচে মাঠে না নামলে বড় অঙ্কের জরিমানা দিতে হতো। সেটা থেকে ৩৭ গোলের বিনিময়ে বেচে গেছে দলটি।
