শিবালয়ে যমুনার চরাঞ্চলে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। গত বুধবার উপজেলার তেওতা ইউপি কার্যালয় ও দুর্গম আলোকদিয়া চরে তিনি নিজস্ব অর্থায়নে এক হাজার কম্বল বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে তুলে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সিনিয়র এএসপি হামিদুর রহমান, শিবালয় থানা ওসি মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ। পুলিশ সুপার তার বক্তব্যে সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান।
