৪ মাসেও লাশের পরিচয় মেলেনি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:০৩

৪ মাসেও লাশের পরিচয় মিলেনি। পুলিশ লাশের পরিচয় পাওয়ার জন্য মিডিয়াসহ বিভিন্ন জায়গা বার্তা পাঠিয়েছে।

পুলিশ জানায়,  গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দঃ) ইউপির সিন্দুরা এলাকায় রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় মসজিদের ইমাম। তিনি ঐ এলাকার লোকজনকে নিয়ে মুুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মৃত্যু বরণ করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ নিয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। এব্যাপারে মামলা তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র নাথ বলেন দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলেও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় পাওয়ার জন্য মিডিয়াসহ বিভিন্ন জায়গা বার্তা পাঠিয়েছি।

আরো পড়ুন: অফিসের আলমারিতে ঘুষের টাকা, আটক কাস্টম কর্মকর্তা

তিনি আরও বলেন, নিহতের পরিচয় কিংবা কোনো স্বজন না পাওয়ায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছিল। কোনো হৃদয়বান ব্যক্তি তার পরিচয় শনাক্ত করতে পারলে এসআই সুমন চন্দ্র নাথের মোবাইল ০১৭১২-১৯৩৮৫৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

ইত্তেফাক/আরকেজি