প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা সদরের বোয়ালমারী বাজার সংলগ্ন ঐতিহাসিক ইছামতি নদীতে শুক্রবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সাঁথিয়া পৌর সভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: হাকিম,প্যানেল মেয়র আঃ হাই, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান উকিল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বপন প্রমুখ।
উদ্বোধনী দিনে যে দুটি নৌকা বিজয়ী হয়, তা হলো বাংলার রকেট ও মায়ের দোয়া। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই নদীর দুপারে উৎসুক জনতার ঢল নামে। নদীর দুই পার কানায় কানায় নারী ও পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।
ইত্তেফাক/আরকেজি
