বাংলা
মো. সুজাউদ দৌলা, প্রভাষক(বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
রক্তে আমার অনাদি অস্থি
১। কবি দিলওয়ার কোন নদীর তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) কুশিয়ারা খ) রূপলাল
গ) কর্ণফুলী ঘ) সুরমা
২। কবি দিলওয়ার পারিবারিক কোন পদবি বর্জন করেন?
ক) হক খ) আকন্দ গ) মিয়া ঘ) খান
৩। কবি দিলওয়ার সাধারণ মানুষের কাছে কী কবি হিসেবে সমধিক পরিচিত?
ক) বিদ্রোহী খ) প্রেমের
গ) যুগ-সন্ধিক্ষণের ঘ) গণমানুষের
৪। কবি দিলওয়ার কত খ্রিস্টাব্দে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকায় চাকরি করেন?
ক) ১৯৭৩-৭৪ খ) ১৯৭৪-৭৫
গ) ১৯৭৫-৭৬ ঘ) ১৯৭৬-৭৭
৫।‘বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্যগন্থ খ) উপন্যাস
গ) প্রবন্ধ ঘ) গবেষণা গ্রন্থ
৬। বিভিন্ন নদীর বুকে কবি দিলওয়ার নিরবধি কী হতে চেয়েছেন?
ক) চঞ্চল খ) গণমানুষের তুলি
গ) বন্যা ঘ) পলিমাটি
৭। কবি দিলওয়ারের কী ভয়াল ঘুর্ণি?
ক) বিদ্বেষ খ) ক্রোধ গ) রাগ ঘ) অভিমান
৮।‘হেম’ শব্দের অর্থ কী?
ক) সোনা খ) রূপা গ) পিতল ঘ) সিসা
৯।‘অস্থি’ শব্দের অর্থ কী?
ক) গাছ খ) সোনা গ) হাড় ঘ) চেতনা
১০।‘রক্তে আমার অনাদি অস্থি’ প্রথম কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
ক) ১৯৭৯ খ) ১৯৮০ গ) ১৯৮১ ঘ) ১৯৮২
১ঘ ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.গ১০.গ
