অ্যাপে যোগাযোগ করা যাবে আইনজীবীদের সঙ্গে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

নাগরিকদের আইনি পরামর্শ, মামলা পরিচালনায় আইনবিদদের সাথে যোগাযোগ এবং আইনজীবি নিয়োগে সহায়তা দিচ্ছে ‘কানুন’। এ অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

মামলা-মোকাদ্দামা, ব্যাক্তিগত ও পারিবারিক ইত্যাদি বিষয়ে আইনি সহায়তার জন্য অনেক মানুষের আইনি পরামর্শ বা আইনজীবি প্রয়োজন হয়। এ সময় মানুষ তার প্রয়োজনীয় বিষয় সংশ্লিষ্ট আইনজীবি খুঁজে বের করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হয়।

এ অ্যাপসটিতে জেলা ভিত্তিক আইনজীবিদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। ফলে জনসাধারণ তাদের প্রয়োজনে তার এলাকার অর্থাত্ জেলায় নিবন্ধিত আইনজীবিদের সাথে এই অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তদুপরি তার বিষয়টি ফৌজদারী না দেওয়ানী তার ভিত্তিতে আইনজীবিদের সাথে যোগাযোগ সুবিধা দিচ্ছে কানুন।

আইনজীবি রেজিস্ট্রেশন চলছে নতুন এই অনলাইন সেবার জন্য দেশব্যাপী আইনজীবীদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। এর জন্য গুগল প্লেস্টোর থেকে বা https://play.google.com/

store/apps/details?id=com.mcc.kanoon লিংক থেকে কানুন ডাউনলোড করে আইনজীবি হিসেবে রেজিস্ট্রেশন ও লগইন করা যাবে।