জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটে জৈন্তাপুর উপজেলার ১৯ বিজিবি বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করেছে। আটককৃত গরু-মহিষগুলো নিলামে প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার ভোর ৫টা হতে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে। পরে তামাবিল কাস্টম কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে প্রকাশ্য নিলামের মাধ্যমে ৪৭টি গরু ও ৯টি মহিষ গড়ে প্রতিটি ১৮ হাজার টাকা হারে মোট ৯ লাখ ৭২ হাজার টাকায় বিক্রি করা হয়।
