হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উত্সব দুর্গা পূজার এখনো বাকি মাস খানেক। তবে পালপাড়ায় শিল্পীরা পূজার ছয় মাস আগে থেকেই দিনরাত প্রতিমা নির্মাণে ব্যস্ত। এবারও শিল্পী কার্তিক কুমার পাল ৬০-৬৫টি প্রতিমার অর্ডার পেয়েছেন। রাজশাহী থেকে তার তৈরি রংবিহীন এ প্রতিমা ট্রাকে নিয়ে যাওয়া হয় পাবনা শহরে। পূজার আগে পাবনায় গিয়ে রং করার কাজ সেরে আসবেন তিনি। ছবিটি রাজশাহী নগরীর আলুপট্টি থেকে তোলা —আজাহার উদ্দিন