বন্যায় কুমুদিনী হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দীর্ঘ স্থায়ী বন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী কমপ্লেক্সের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল শনিবার কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) মি. অনিমেশ ভৌমিক লিটন বলেন, বন্যার কবলে কুমুদিনী হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগের মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্যাম্পাসের ভেতরে মত্স্য ও পোল্ট্রি খামার, কলাবাগান, ফুলের বাগান, ইউমেন্স মেডিক্যাল কলেজ, ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল ও কলেজের ছাত্রী হোস্টেলসহ কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। সবমিলিয়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।