যবিপ্রবির নতুন ওয়েবসাইট উদ্বোধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। নতুন এই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ডিজিটাল, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্প এবং তথ্যসংযুক্তি ও প্রাপ্তির বিস্তর সুযোগ রাখা হয়েছে। ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচারও সংযোজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান, ডিন ড. এ এস এম মুজাহিদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।