ফুলবাড়ীতে ছয় কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে শুক্রবার রাতে ছয় কেজি গাঁজা ও একটি ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালকের নাম সবুজ মিয়া। উপজেলার কদমতলা এলাকা দিয়ে ট্রাকযোগে গাঁজার বড় চালান ঢাকায় যাবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ট্রাকচালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।