সিরাজগঞ্জ প্রতিনিধি
জেলার কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ভুট্টা হাটের কাছে শনিবার নৌকা চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রাজ্জাক মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর ছেলে। এ ঘটনায় ঐ গ্রামের ফরিদসহ তিন জন আহত হন। নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বিষয়টি নিশ্চিত করেছেন।
