বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে রিয়াদ সরকারসহ তিন জনকে আসামি করে সোনাতলা থানায় ধর্ষণ মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শনিবার বগুড়ায় নিয়ে যায় পুলিশ।

আসামি রিয়াদ সরকার উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের সবুজ সরকারের ছেলে। থানার ওসি (তদন্ত) জাহিদ হোসেন জানান, রিয়াদসহ তিন জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।