সিলেট অফিস
করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি ও ব্যক্তি সুরক্ষা নিশ্চিত করে ২৫ শর্তে সিলেটের সব বিনোদন কেন্দ্রের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এসব শর্তের মধ্যে রয়েছে—ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীর উপস্থিতি, আলাদা পথে প্রবেশ ও বের হওয়া, প্রতিটি রাইডে একমুখী চলাচল, রাইডে একটি করে আসন ফাঁকা রেখে বসা, মাস্ক পরিধান, প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা, বসার স্থানসহ সব স্থানে ঘন ঘন স্যানিটাইজ করা, প্রবেশপথে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং উপসর্গের দর্শনার্থী কিংবা কর্মচারীদের প্রবেশ নিষেধাজ্ঞা। সিলেটে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রসহ পাঁচটি বিনোদন কেন্দ্র (শিশু পার্ক) রয়েছে। গত ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এক চিঠিতে, কোভিড সংক্রমণ রোধে সামাজিক বিধি নিশ্চিতকরণের জন্য বন্ধ থাকা সিলেটের বিনোদন পার্কসমূহ চালু করতে ২৫ শর্ত দিয়েছেন। পত্রে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারিও রয়েছে।
