গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোছাঃ পাপিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রবিবার সকালে উপজেলার ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষাথী ।

নিহত শিশুর পিতা মোঃ হাইদুল মিয়া জানান, সকাল সাড়ে আটটার দিকে ধামাইল পূর্বপাড়া মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও-বরমী সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির ইঞ্জিনচালিত অটোরিক্সা তার মেয়েকে চাপা দেয়। এলাকাবাসী তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসে । সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃত্যু হয়।এলাকাবাসী অটোরিকশা আটক করলেও চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমআরএম